
পানি সম্পদ মন্ত্রণালয়ের রিফর্ম ম্যানেজমেন্ট এন্ড পলিসি রিসার্চ ইউনিট শাখার স্মারক নং: ৪২.০০.০০০০.০০০.০৪৮.৯৯.০০০১.২৫.৩৮, তারিখ ১২/০৩/২০২৬ এর মন্ত্রী পরিষদ বিভাগ, কর্মসম্পাদন ব্যবস্থাপনা (নীতি ও সমন্বয়) শাখার স্মারক নংঃ ০৪.০০.০০০০.০০০.৮২৫.২২.০০০১.২৬.১৭, তারিখ: ০৪/০৩/২০২৬ খ্রিঃ তারিখে জারিকৃত নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মসম্পাদন পরীবিক্ষণ পদ্ধতি (জিপিএমএস) প্রণয়ন বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়নের নিমিত্তে বাপাউবোর জিপিএমএস টিম নিম্নোক্তভাবে গঠন করা হলো।
ক্রমিক নং | নাম ও পদবী | GPMS টিমে পদবী |
১ | মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর), মনিটরিং, বাপাউবো, ঢাকা। | টিম লিডার |
২ | প্রধান প্রকৌশলী (পুর) কেন্দ্রীয় অঞ্চল, বাপাউবো ঢাকা। | সদস্য |
৩ | ড. রবীন কুমার বিশ্বাস, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) , পরিকল্পনা, বাপাউবো, ঢাকা। | সদস্য (বিকল্প টিম লিডার) |
৪ | প্রধান প্রকৌশলী (পুর) , নকশা ও গবেষণা, বাপাউবো, ঢাকা। | সদস্য |
৫ | প্রধান প্রকৌশলী (পুর), পানিবিজ্ঞান, বাপাউবো, ঢাকা। | সদস্য |
৬ | অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর), মানব সম্পদ উন্নয়ন পরিদপ্তর, বাপাউবো, ঢাকা। | সদস্য |
৭ | তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর), পওর পরিদপ্তর, বাপাউবো, ঢাকা। | সদস্য |
৮ | তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর), কার্যক্রম পরিদপ্তর, বাপাউবো, ঢাকা। | সদস্য |
৯ | পরিচালক (বোর্ড) , বোর্ড সচিবালয়, বাপাউবো, ঢাকা। | সদস্য |
১০ | নিয়ন্ত্রক (অহিনি) , বাপাউবো, ঢাকা। | সদস্য |
১১ | সিনিয়র সিস্টেম এনালিস্ট, কেন্দ্রীয় আইসিটি পরিদপ্তর, বাপাউবো, ঢাকা। | সদস্য |
১২ | অতনু প্রমাণিক, নির্বাহী প্রকৌশলী (চঃদাঃ), প্রসেসিং পরিদপ্তর, বাপাউবো, ঢাকা। | সদস্য (বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা) |
১৩ | টি, এম, রাশিদুল কবীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রসেসিং পরিদপ্তর, বাপাউবো, ঢাকা। | ফোকাল পয়েন্ট কর্মকর্তা |